রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      
দেশজুড়ে
মৌলভীবাজারে ৫ ঘণ্টা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাইক্রোবাস চালকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। টানা ৫ ঘণ্টার এ অবরোধে পুরো জেলায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার ও স্থানীয় সাধারণ যাত্রীরা। 

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পুরো জেলায় একযোগে সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকরা।  

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, শনিবার রাতে মাইক্রোবাস চালক মোহাম্মদ জসিম উদ্দিনের ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে রাতেই কঠোর কর্মসূচির ঘোষণা দেয় জেলা পরিবহন শ্রমিক সংগঠন। 

অবরোধের সমর্থনে জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে গাড়ি দিয়ে শক্ত ব্যারিকেড গড়ে তোলেন তারা। ফলে মৌলভীবাজার থেকে দূরপাল্লার সকল বাস ও পরিবহন  সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে স্থবিরতা নেমে আসে। 

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম এবং যুবদল নেতা জাকির হোসেন উজ্জ্বল উপস্থিত হয়ে শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অপরাধীদের গ্রেপ্তারের ইতিবাচক প্রতিশ্রতি পেয়ে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনরত শ্রমিকরা। 

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াস মিয়া ও সাধারণ সম্পাদক শাহ আলম দিপুসহ  জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ পরিবহন নেতৃবৃন্দ। শ্রমিক নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চালক জসিম উদ্দিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   সড়ক অবরোধ   প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close