শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
বাঘিয়ার বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লোকসংগীত ও জারি-সারির মূর্ছনায় মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা বাঘিয়ার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ​পাখুল্লা সিরাজকাঠি যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার শুরুতে ভাসমান নৌকায় হারমোনিয়াম ও ঢোল বাজিয়ে লোকসংগীত ও জারি গান পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়। 

বৈঠার ছন্দে বাচাড়ী নৌকার তীব্র লড়াই আর হাজারো মানুষের আনন্দ-উল্লাসে বিলজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
 
সরেজমিনে দেখা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা এলাকার বাঘিয়ার বিলে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত এ বাইচে অংশ নেয় ১০টিরও বেশি দল। ​প্রতিযোগিতা চলাকালে বৈঠার তালে তালে নৌকার গতি বাড়ার সঙ্গে সঙ্গে বিলের দু’পাশে সারিবদ্ধভাবে ছোট ছোট নৌকায় অবস্থান নেওয়া নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শক করতালি ও উছ্বাসে মেতে ওঠেন।

​আয়োজকরা জানান, গ্রামবাংলার প্রায় চারশো বছরের পুরনো এ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ এবং পরবর্তী স্থান অর্জনকারীদের মাঝে ৫টি এলইডি টিভি ও ৫টি মোবাইল ফোন বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাঘিয়ার বিল   নৌকা বাইচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close