রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      
দেশজুড়ে
শিশু কলি হত্যা : পাবনায় আদালত ও ডিসি অফিস ঘেরাও
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনায় শিশু কামরুন্নাহার কলি ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদলত ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন স্বজন, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা। তদন্ত শেষ করে সাতদিনের মধ্যে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা জেলা ও দায়রা জজ আদলত ঘেরাও করেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

এ সময় তারা কলি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার এবং মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন কলির বাবা কামাল হোসেন, স্থানীয় দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রউফ সোহেল প্রমুখ।

বিক্ষোভ থেকে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষুব্ধরা বলেন, নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবে দীর্ঘসূত্রতায় না পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত ও অভিযোগপত্র দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ময়নাতদন্ত প্রতিবেদনে কোনো ধরনের অনিয়ম বা তথ্য গোপন করা হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

এ ছাড়া কোনো আইনজীবী আসামিদের পক্ষে আদালতে দাড়ালে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান নেওয়ার হুমকিও দেন কয়েকজন বক্তা। বিচার নিশ্চিত না হলে আসামির বাড়ি ভেঙে কলির নামে মাদরাসা প্রতিষ্ঠার হুঁশিয়ারি দেন তারা।

গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সাতদিন পর ১৬ সেপ্টেম্বর সকালে কুলোনিয়া গ্রামে বাড়ির পাশের একটি ডোবা পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মো. আশ্রাফ আলী বলেন, ‘তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার দিন মোস্তফা প্রামাণিকের মুদি দোকানের পেছনের একটি ঘরে শিশুটিকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয় বলে তদন্তে উঠে এসেছে।’

‎পুলিশের দাবি, হত্যার পর ঘটনা আড়াল করতে আসামিরা নিজেরাই কলিকে খুঁজতে বের হন। এমনকি শিশুটিকে উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও তল্লাশি কার্যক্রমেও তারা অংশ নেন।

‎পুলিশ দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ডে নিয়েছে। আসামি মোস্তফা প্রামাণিকের বাড়িতে শুক্রবার ও শনিবার দিনভর হামলা ও ভাঙচুর চালান বিক্ষুব্ধ লোকজন। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসভবনটির প্রায় ৯০ শতাংশই ভেঙে ফেলা হয়েছে। রোববারও বাড়িটিতে ভাঙচুর চলছিল বলে জানা গেছে।

পাবনার জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম বলেন, ‘আসামির যাতে সর্বোচ্চ শাস্তি হয়, আমাদের পক্ষ থেকে সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাবনা   আদালত   ডিসি অফিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close