শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় এক নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।

মামলার এজাহারের বরাত দিয়ে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ওই নারী, তার স্বামী ও স্বজনদের পথরোধ করা হয়। এজাহার অনুযায়ী, ওষুধ কেনার একটি প্রস্তাবে তারা রাজি না হলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা কয়েকজনের সঙ্গে তাদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ওই নারীকে টানাহেঁচড়া এবং তার স্বজনদের মারধরের অভিযোগও করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) তৌহিদ রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। এরপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নারী   শ্লীলতাহানি   অভিযোগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close