শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
রাজধানী
সাত দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ আবদুল্লাহর
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হওয়ার সাত দিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

পরিবারের দাবি, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত আবদুল্লাহকে উদ্ধারে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ তারা দেখতে পাচ্ছেন না। 

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, সন্তান নিখোঁজ হওয়ার পরও তারা পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। 

পরিবারের ভাষ্য, দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে শিশুটির সন্ধান পাওয়া যেতে পারে।

শিশুটির দাদী জানান, গত ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন বাসা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয় আবদুল্লাহ। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘ সময় পার হলেও বাসায় ফিরে না আসায় স্বজনরা প্রথমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে ভুক্তভোগীর বাসায় গেলে পরিবারের সদস্যরা জানান, আবদুল্লাহ এর আগেও একবার বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। তবে পরে তাকে পাওয়া যায়। এ কারণে এবারও প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে আশপাশে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু ৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

এ দিকে আবদুল্লাহ নিখোঁজের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। 

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘এর আগেও শিশুটি তার বাবার সঙ্গে রাগ করে চলে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে এবারও তাকে একা হাঁটতে দেখা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশ কাজ করছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সন্ধান মেলেনি   নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close