মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      
দেশজুড়ে
মিঠামইনে কৃষকের বরাদ্দের সার পাচারের চেষ্টা, আটক ২
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি ট্রলি গাড়ি থেকে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি গাড়িও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক দুজনসহ অনুমোদিত সার ডিলার ও আরও একজনকে আসামি করে মিঠামইন থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সরিয়ে নিয়ে কালোবাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালায়।

অভিযানকালে দুটি ট্রলি গাড়িতে করে সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। পরে ট্রলি দুটিতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, কৃষকদের জন্য নির্ধারিত ভর্তুকিযুক্ত এসব সার অনুমোদিত ব্যবস্থার বাইরে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক শাহিন মিয়া ও জহির মিয়া ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার ভর্তুকি ও প্রণোদনার মাধ্যমে সার সরবরাহ করে থাকে। নির্ধারিত ব্যবস্থার বাইরে এসব সার বিক্রি বা অন্যত্র সরিয়ে নেওয়া হলে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। তাই সরকারি বরাদ্দের সার বিতরণ ও বাজারজাতকরণে অনিয়ম ঠেকাতে নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

কৃষকরা জানান, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রেই সার সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়। কৃষকদের জন্য বরাদ্দ সার যেন কোনোভাবেই কালোবাজারে যেতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিযানে জব্দ করা ১১১ বস্তা ইউরিয়া সার ও সার বহনে ব্যবহৃত দুটি ট্রলি গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close