মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      
দেশজুড়ে
জমিতে সার-কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিজের জমিতে সার ও কীটনাশক ছিটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. কালাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. কালাম ওই গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নিজের জমিতে কৃষিকাজ করতে যান মো. কালাম। এ সময় তিনি জমিতে সার ও কীটনাশক ছিটানোর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। 

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তার কাছে ছুটে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মো. কালাম কৃষিকাজের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। নিজের জমিতে নিয়মিত বিভিন্ন ধরনের কৃষিকাজ করতেন তিনি। মঙ্গলবার সকালে জমিতে কাজ করতে গিয়ে আকস্মিকভাবে তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় অসুস্থ হয়ে কৃষক মো. কালাম মারা গেছেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   কৃষক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close