বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      
দেশজুড়ে
মিঠাপুকুর মহাবিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আশিকুর রহমান, মিঠাপুকুর (রংপুর)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিঠাপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিঠাপুকুর মহাবিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

এ সময় মিঠাপুকুর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুরের জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানীসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। বহুতল ভবন নির্মাণের মাধ্যমে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান অতিথিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close