গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই শিক্ষাব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার কাজ করেছে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) পিরোজপুরের কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীবান্ধব করতে কাজ করে যাচ্ছেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
সরকারি কাউখালী কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবি দাসের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সোলাইমান কাজি ও সাধারণ সম্পাদক সাকিব তালুকদারের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, সাবেক সদস্যসচিব মো. শাফিউল আজম ভিপি দুলাল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্যসচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসমগ্রী বিতরণ করেন।
কেকে/এআই