বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      
দেশজুড়ে
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসলাম (২১) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার মো. মোখলেছ উদ্দীনের ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে বত্রিশ এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন আসলাম। কাজের একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। তবে অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। তরুণ বয়সে আকস্মিক এ মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম।

নিহতের স্বজন কালু নজরুল ইসলাম বলেন, “আসলাম বিদ্যুতের কাজ করে সংসারে সহযোগিতা করত। কাজ করতে গিয়ে এভাবে ছেলেটা মারা যাবে, এটা আমরা কখনো ভাবিনি। হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন কীভাবে সংসার চলবে, সেটাই আমাদের বড় চিন্তা।”

স্থানীয়রা জানান, আসলাম দীর্ঘদিন ধরে বিদ্যুৎ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের আর্থিক সহযোগিতায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কর্মস্থলে দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি মাত্র জানতে পেরেছি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।”

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   শ্রমিক মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close