পাবনার ঈশ্বরদীতে ওয়ারেছ আলি ফকির (৫০) নামে সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়ারেছ আলি ফকির ওই এলাকার মৃত রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওয়ারেছ আলি ফকিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
কেকে/সাশ