বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      
জাতীয়
যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে কোনো যৌথবাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-র মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকার আলাদাভাবে কোনো যৌথবাহিনী গঠনের ঘোষণা দেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সমন্বিত অভিযান পরিচালনা করবে। এ সব অভিযানে পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ অন্যান্য বাহিনীও অংশ নেবে।’

তিনি বলেন, ‘অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-র আদলে নতুন কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই। বরং অপরাধ দমনে চলমান নিয়মিত ও সমন্বিত কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তার ভাষ্য, দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো ক্ষেত্রে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে আইনগত পদক্ষেপও নেওয়া হচ্ছে।

ডিসেম্বর মাসকে ঘিরে অস্থিরতার আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলের আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে কোনো অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে মনে করি না।’

এ সময় রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। গত ছয় থেকে সাত মাসে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সিটি করপোরেশন, পুলিশ, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এ পরিবর্তন এসেছে।’

সড়ক খননের ক্ষেত্রেও নতুন নির্দেশনার কথা জানান তিনি। তার মতে, একই সময়ে পুরো সড়ক খনন না করে নির্দিষ্ট অংশের কাজ শেষ করে সেটি পুনর্নির্মাণের পর পরবর্তী অংশে কাজ শুরু করতে হবে। এতে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বাড়বে বলে জানান তিনি।

এ ছাড়া অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তার দাবি, ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ছে এবং বাম পাশের লেন খালি রাখার মতো কিছু ইতিবাচক পরিবর্তনও রাজধানীর সড়কে দেখা যাচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যৌথবাহিনী   অভিযান   জোরদার   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close