বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      
দেশজুড়ে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টঙ্গিবাড়ীতে সংবাদ সম্মেলন
টঙ্গিবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় টঙ্গিবাড়ী প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং মাসুম হোসেন অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে চালকদের সচেতনতা বৃদ্ধি, যানবাহন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন ও নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলা এবং পথচারীদেরও ট্রাফিক আইন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, সার্ভেয়ার কামাল হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল শেখ, যুব বিষয়ক সম্পাদক কাজী তামিম, কার্যকরী সদস্য মো. শাকিল হোসেন, মো. কুদ্দুস শেখ, কামাল হোসেন বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


কেকে/সাশ 











মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close