বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
প্রবীণ দিবসে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষি সংঘ এ কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মেহেদী মোর্শেদ।

পরে দিবসটি উপলক্ষে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর সড়কস্থ প্রবীণ হিতৈষি সংঘ কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাছুম আলী, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন ও সনাক সভাপতি আখতারুল আলম রাজু।

জেলা প্রবীণ হিতৈষি সংঘের সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরল আফসার বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ও সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুল আলম শাহ মুকুল।

জেলা প্রবীণ হিতৈষি সংঘের সভাপতি একেএম জাহাঙ্গীর জানান, ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ শ্লোগানে এবারে বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রবীণ দিবস।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রবীণ দিবস   নীলফামারী   র‌্যালি   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close