বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      ● বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর      ● চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর      ● এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড : প্রধানমন্ত্রী      ● রাজশাহীতে ৩৮৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী      ● হামে শিশু মৃত্যু ১২০০ ছাড়াল      
দেশজুড়ে
ছাগল-ভেড়ার পিপিআর নির্মূলে মাদারগঞ্জে টিকাদান কর্মসূচি
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ১৮ দিনব্যাপী এ কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় উপজেলায় ৪৭ হাজার ৫০০টি ছাগল ও ১৫ হাজার ২০০টি ভেড়াসহ মোট ৬২ হাজার ৭০০টি পশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। এ সময় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, মোজাম্মেল হকসহ সাংবাদিক, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন বলেন, “পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত পশুর মৃত্যুহার ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। দেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ ছাগল ও ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করেন। এসব পশু পিপিআরে আক্রান্ত হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তবে নিয়মিত ও সঠিক নিয়মে টিকা প্রয়োগের মাধ্যমে এ রোগ থেকে শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধ এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খামারি ও প্রান্তিক পশুপালকদের আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ছাগল-ভেড়ার পিপিআর   টিকাদান কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close