বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      
দেশজুড়ে
কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) তুমিলিয়া ও নাগরী ধর্মপল্লীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে তুমিলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তন ও নাগরী ধর্মপল্লীর জ্যোতি ভবনে কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্প এবং স্থানীয় প্রবীণ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রবীণ ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পকর্মীসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।

তুমিলিয়া ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি মার্ক পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, তুমিলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা এবং তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কুঞ্জন কুইয়া।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের কর্মকর্তা-কর্মী, প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   প্রবীণ দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close