বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বলাই সিমলা দাখিল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ‘নিজ পরিবেশ পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বলাই সিমলা দাখিল মাদ্রাসার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হোসাইন, উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. হামিদুর রহমান, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close