বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
দেশজুড়ে
৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জায়গা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আদালতের নির্দেশে ৬৮ বছর পর রাধাবল্লভ মন্দিরের সাড়ে ৮০ শতাংশ জায়গা দখলমুক্ত করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিংগাইর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঙ্গারিয়া গ্রামে আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ ও দখলমুক্ত কার্যক্রম চালানো হয়। পরে মন্দিরসহ জায়গা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ১৯৫৮ সাল থেকে এসব জায়গা বেদখল ছিল। জমি উদ্ধারে ১৯৮৭ সালে আঙ্গারিয়া গ্রামের হরিপদ চক্রবর্তী আদালতে মামলা করেন। মামলায় রজ্জব আলী ও তার স্ত্রী আমেনা বেগমকে বিবাদী করা হয়। পরে, একই মালিককে উপজেলার আরও সাতটি স্থানের প্রায় ৩৭২ শতাংশ জায়গা দখলমুক্ত করে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯৮৭ সালের বণ্টননামা মামলার রায়ের ভিত্তিতে আদালতের নির্দেশে মন্দিরসহ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘ ৬৮ বছর পর জমি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আদালতের নাজির কাদের মিয়া বলেন, “১৯৮৭ সালের বণ্টননামা মামলার রায়ের ভিত্তিতে আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “ভবিষ্যতে বিবাদীরা ওই জমিতে দখলের চেষ্টা করলে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ




আরও সংবাদ   বিষয়:  দখলমুক্ত   মন্দির   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close