বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
দেশজুড়ে
সাটুরিয়ায় দুর্গাপূজা উদযাপন নিয়ে প্রস্তুতিমূলক সভা
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার ৮১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শুরুতে সভার কার্যবিবরণী পাঠ করা হয়। পরে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্টদের বক্তব্য শোনা হয়।

সভায় বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন, বালিয়াটি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী শ্রী আদিত্যনন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যোৎ কুমার ঘোষ অ্যাপোলো, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাটুরিয়া শাখার আহ্বায়ক বাবু প্রকাশ চন্দ্র পাল, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী নূর বকস (রতন), সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হসান ফয়জী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমীর হামজা প্রমুখ।

এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রফিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপজেলার ৮১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল বরাদ্দের চিঠি তুলে দেন অতিথিরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শারদীয় দুর্গোৎসব   প্রস্তুতি সভা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close