বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      
দেশজুড়ে
সোনারগাঁয়ে ‘অহিংসতা ও যুদ্ধমুক্ত পৃথিবী চাই’ শীর্ষক রচনা প্রতিযোগিতা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘শান্তি হোক মানবতার ভাষা, যুদ্ধ নয়’ এই প্রত্যয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অহিংসতা ও যুদ্ধমুক্ত পৃথিবী চাই’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১ টায় সোনারগাঁয়ের বাহাউল হক এনপিআই ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হিউম্যানিস্ট সোসাইটি বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যানিস্ট সোসাইটির সভাপতি ড. সেলিম রেজা, নরসিংদী নেইবারহুডের কোঅর্ডিনেটর নূরুন নাহার খান শিখা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ভূইয়া এবং বাহাউল হক এনপিআই ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস প্রিন্সিপাল মীর মোহাম্মদ শাহীনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে হিউম্যানিস্ট সোসাইটির সভাপতি ড. সেলিম রেজা বলেন, শান্তি শুধু যুদ্ধ না থাকার নাম নয়; শান্তি হলো মানুষের প্রতি মানুষের সম্মান, সহমর্মিতা, যুক্তিবোধ ও মানবিক মর্যাদা নিশ্চিত করার একটি সামাজিক চর্চা। আমরা চাই, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের পৃথিবীকে আরও মানবিক, সহনশীল ও শান্তিপূর্ণ করে গড়ে তুলুক। যুদ্ধ ও সহিংসতা কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। সংলাপ, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতাই পারে সংঘাতের পরিবর্তে শান্তির পথ তৈরি করতে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে অহিংসা ও মানবিক মূল্যবোধের চর্চা যত বাড়বে, সমাজে সহনশীলতা ও শান্তির পরিবেশ তত শক্তিশালী হবে। একটি যুদ্ধমুক্ত পৃথিবীর স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের পরিবর্তে শান্তি, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় তুলে ধরে। তাদের লেখায় ফুটে ওঠে যুদ্ধ নয়, সংলাপ,হিংসা নয়, মানবতা,বিভেদ নয়, শান্তিই হোক ভবিষ্যৎ পৃথিবীর ভিত্তি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close