বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       
দেশজুড়ে
পবিপ্রবিতে সিরাত সেমিনার ও গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাত সেমিনার ও সিরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ফোরামের উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টি.এস.সি সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের সিরাত সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা ও শিখনে রাসূল (সা.)-এর অনুসৃত মূলনীতি’।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, তাফসিরবিদ, কুরআন গবেষক এবং জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মাদ জামাল উদ্দিন।

তিনি তার বক্তব্যে পবিত্র কুরআনের সূরা আয-যুমারের ৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে শিক্ষা ও জ্ঞানের অপরিহার্য প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষা গ্রহণ ও তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর দেখানো মূলনীতিগুলো অনুসরণ করলেই একটি সুশিক্ষিত ও নীতিবান সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নুর নবী, প্রফেসর ড. মো. শামসুজ্জামান, প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ, গ্রিন ফোরামের সভাপতি মামুনুর রশিদ, সেক্রেটারি আব্দুল মাসুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

সেমিনারের পাশাপাশি সিরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতা-২০২৬ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ চর্চায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজকরা ভবিষ্যতেও তরুণ প্রজন্মের মধ্যে ইসলামি মূল্যবোধ ও সঠিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close