বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
দেশজুড়ে
টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকার, সরঞ্জাম জব্দ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছে রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের কাজে ব্যবহৃত তিনটি ১২ বোল্টের ব্যাটারী, ইলেকট্রনিক নেট জালসহ অন্যান্য সরঞ্জাম দেখতে পেয়ে তা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। এরই অংশ হিসেবে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।’

স্থানীয় বাসিন্দারা বলেন, টাঙ্গুয়ার হাওরের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।টাঙ্গুয়ার হাওরের সম্পদ রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close