বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
রৌমারীতে জমি দখল করে ৬০০ কলাগাছ কাটার অভিযোগ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে জমি দখল করে ৬০০টি কলাগাছ কাটার অভিযোগ উঠেছে শাহ জামাল ও হায়দার আলীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সফিয়ার রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সফিয়ার রহমান অভিযোগ করে বলেন, শাহ জামাল ও হায়দার আলীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তার পরিবারের লোকজনের ক্ষতি করার জন্য তারা পাঁয়তারা করে আসছেন। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করেন শাহ জামালসহ তার লোকজন।

এ সময় ৩০ শতাংশ জমিতে লাগানো প্রায় ৬০০টি মালভোগ ও সাগর কলাগাছ কেটে অন্যত্র সরিয়ে ফেলেন এবং পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করেন তারা। এতে প্রায় তিন লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সফিয়ার রহমান।

ভবিষ্যতে কাউকে ওই জমিতে পেলে খুন করে লাশ পুঁতে রাখবেন বলে শাহ জামালসহ অভিযুক্তরা হুমকি দিয়েছেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হায়দার আলী বলেন, ‘ওই জমিতে আমরাও কলাগাছ লাগিয়েছিলাম। কলাগাছ খারাপ হয়ে যাওয়ায় কেটে ফেলে পাটবীজ রোপণ করেছি।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close