বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঘুমধুমে ব্যাটারিচালিত টমটমের চালকের আসনের নিচ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কামাল উদ্দিন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত টমটমটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া এলাকায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক কামাল উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্টের ব্লক-বির বাসিন্দা। তার এফসিএম নম্বর ১৪১৯৪৬। তিনি মৃত জাহেদ হোসেনের ছেলে। ক্যাম্পে তার সাব মাঝি তৈয়ব ও হেড মাঝি আমির হোসেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, পুলিশের একটি দল তদন্ত কেন্দ্রসংলগ্ন তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে চালকের আসনের নিচে বিশেষভাবে রাখা একটি কার্ডে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে টমটম চালক কামাল উদ্দিনকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, অস্থায়ী চেকপোস্ট বসিয়ে টমটমে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং একজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা টমটম থানায় নেওয়া হয়েছে। 

আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি সীমান্ত   মাদক   রোহিঙ্গা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close