বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
জাতীয়
স্থানীয় সরকারমন্ত্রীর সাথে ঢাকা ওয়াসা সিবিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের (৩১৮৫ সিবিএ) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী ও সহ-সভাপতি কামরুল হাসান।

এ সময় তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তারা ঢাকা ওয়াসার সার্বিক বিষয়াদি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

আবদুল মঈন খানে মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদানে সিবিএ তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিবিএর পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রীকে সে বিষয়ে আশ্বস্তও করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আবদুল মঈন খান   ঢাকা ওয়াসা   সিবিএ   সৌজন্য সাক্ষাৎ   স্থানীয় সরকার মন্ত্রণালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close