বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে রাখা ঘেরের বেড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হারিয়াঘোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামের আতিয়ার মলঙ্গী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘেরের পানি আটকে রাখায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমিতে পানি উঠে যায়।

এলাকাবাসীর অভিযোগ, এতে প্রায় ৩ হাজার বিঘা জমিতে চলতি আমন ধান ও পরবর্তী সময়ে সরিষা চাষ অনিশ্চয়তার মধ্যে পড়ে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে অভিযান চালিয়ে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ করে। এ সময় ঘেরের বেড়ি কেটে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, আনসার-ভিডিপির সদস্য, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close