বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
শালিখায় সংস্কৃতিমন্ত্রীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখায় বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বুনাগাতী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বুনাগাতী ডিগ্রি কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন। বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা পর্বে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন (টুকু), শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৌমুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (শালিখার সাবেক ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সহসভাপতি কায়জার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুসাইন শিকদার, জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং মাগুরা কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ নওয়াব আলী।

সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্থানীয় এবং দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close