বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ
ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কলেজের প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তারেক রহমান।

কর্মসূচির একপর্যায়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার বিষয়ে কথা বলেন।

পরে প্রধানমন্ত্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে দুপুরে ফেনীর পরশুরাম উপজেলায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও মহুরী নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ফুলগাজী   বেগম খালেদা জিয়া মহিলা কলেজ   বৃক্ষরোপণ কর্মসূচি   ক্রীড়া সামগ্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close