বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
দেশজুড়ে
অবসরপ্রাপ্ত রাসিক কর্মীদের আনুতোষিকের চেক বিতরণ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নগরবাসীর সেবা করেছেন। সিটি করপোরেশনের নাগরিকসেবা ও উন্নয়ন কার্যক্রমে তাদের অবদান রয়েছে। কর্মজীবনে তাদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সচিব সোহেল রানা। বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি শেখ মো. মামুন ডলার, অবসরপ্রাপ্ত ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব খোকন এবং রাসিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু। স্বাগত বক্তব্য দেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

এ সময় রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close