বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না : এমপি সাঈদ নোমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান বলেছেন, “বাংলার মাটিতে স্বৈরাচার ও পতিত গোষ্ঠী আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না। দেশের জনগণ আর কখনো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সংসদে সরকার গঠন করেছে। তাই বিএনপির বর্তমান লড়াই হচ্ছে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে চট্টগ্রাম-১০ আসন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে সাঈদ আল নোমান বলেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। তার হাতকে শক্তিশালী করে শুধু নিজেদের জন্য নয়, সমাজের পিছিয়ে পড়া শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায় কাজ করতে হবে।”

“আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। দেশের মানুষের মনে তাদের বিন্দুমাত্র জায়গা নেই। তাদের অতীতের সকল অপকর্ম ও কর্মকাণ্ডকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বর্তমান কর্মকাণ্ডও মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”

সাঈদ আল নোমান আরও বলেন, “আমাদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। রাজনীতি মানেই মানুষের সেবা, রাজনীতি মানেই ইবাদত। সেভাবেই রাজনীতি করতে হবে, যেন মানুষ মনে করে—আমরা স্বস্তিতে আছি।”

তিনি বলেন, “দেশে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সামাজিক ভূমিকা রাখতে হবে।মানুষের সেবা করার সুযোগ সবসময় আসে না। তাই এই সময়কে কাজে লাগিয়ে সবাইকে মানবিক কাজ ও জনকল্যাণে নেমে পড়তে হবে। আমিও তাই করে যাচ্ছি।”

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্মআহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি বাবুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শায়েস্তা উল্লাহ চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক গোলাম মনসুর, নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক তোফাজ্জল হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ।

আরও উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ফারুক, সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন আরজু, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরীফুল ইসলাম, বর্তমান কমিটির আহ্বায়ক মো. আফসার, সদস্যসচিব আলমগীর, সিনিয়র যুগ্মআহ্বায়ক আলী হায়দার, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক এসএম ফরিদুল আলম, রেজাউল করিম মিন্টু, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদন দড়ি সুরুজ, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আজাদ, নগর যুবদলের সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল, নগর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সদস্য কামরুল হাসান আকাশ, নগর মহিলা দলের জেসমিন খানম, শামসুন নাহার প্রেমা, খালেদা বোরহান, কাজী সিরাজ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ তাজুল ইসলাম রানা প্রমুখ।

সমাবেশ শেষে মিছিল নিয়ে সাগরিকা মোড়ে যাওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলার মাটিতে আওয়ামী লীগের ঠাঁই   হবে না   এমপি সাঈদ নোমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close