আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন এবং নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম শমসের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম পারভেজ রনি সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি সনজীব রতন দে, মন্দির কমিটির সহসভাপতি গোপাল কুমার ত্রিপাঠী প্রমুখ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি সনজীব রতন দে বলেন, ‘আজ উপজেলা প্রশাসন কর্তৃক পৌরসভার একটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) থেকে বাকিগুলো লাগানোর কাজ শুরু হবে। পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৭৬টি মণ্ডপে পূজা উদযাপন হবে।’
কেকে/সাশ