শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের নিন্দা ভূমিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ এএম আপডেট: ০২.১০.২০২৬ ১০:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি গত ২০ সেপ্টেম্বরের ভাঙচুরের ঘটনা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে ভূমিমন্ত্রী স্টেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্টেশনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

ভূমিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

পরিদর্শন শেষে ২০ সেপ্টেম্বরের ভাঙচুরের ঘটনায় নিন্দা জানান ভূমিমন্ত্রী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ভূমিমন্ত্রী   নিন্দা প্রকাশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close