বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুমি
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাশিয়ার রাজধানী মস্কোয় আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাজবাড়ীর কালুখালী উপজেলার বাসিন্দা, প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি পেশাজীবী রাশেদুল হক রুমি।

‘ডিজিটাল সলিউশন্স’ প্রযুক্তি আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এবারের গ্লোবাল ডিজিটাল ফোরাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধি ছাড়াও সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

ফোরামে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন, ডিজিটাল সেবা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আয়োজনের মধ্যে থাকবে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক ও ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী।

রাজবাড়ীর কালুখালী উপজেলার রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। ওয়েব প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং অবকাঠামো ও ডিজিটাল সেবায় তার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ডায়ানা হোস্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটাল সেবাভিত্তিক একাধিক উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশগ্রহণ প্রসঙ্গে রাশেদুল হক রুমি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা কীভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন, কী ধরনের ডিজিটাল সমাধান তৈরি করছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে কাজ করছেন—এসব কাছ থেকে জানার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পাশাপাশি বিভিন্ন দেশের প্রযুক্তি পেশাজীবী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা, নতুন ধারণা ও যোগাযোগ দেশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং ডিজিটাল সেবার উন্নয়নে কাজে লাগাতে চান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ হিসেবেও এ আয়োজনকে দেখছেন রুমি।

ফোরামে অংশ নেওয়া বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নতুন ডিজিটাল সমাধান, প্ল্যাটফর্ম ও উদ্ভাবন প্রদর্শন করবে। বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে সরাসরি যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগও থাকবে।

কালুখালীর সন্তান রাশেদুল হক রুমি আশা করেন, ফোরাম থেকে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগবে। পাশাপাশি স্থানীয় তরুণদের প্রযুক্তি ও উদ্যোক্তাবিষয়ক কাজে আগ্রহী করতেও এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের ভাষ্য, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ্য হলো বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের অংশীজনদের একই প্ল্যাটফর্মে যুক্ত করা, বৈশ্বিক ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় করা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা ও অংশীদারত্বের নতুন সুযোগ তৈরি করা।

আন্তর্জাতিক এ আয়োজনে কালুখালীর একজন প্রযুক্তি পেশাজীবীর অংশগ্রহণ স্থানীয় তরুণদের মধ্যেও প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   গ্লোবাল ডিজিটাল ফোরাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close