শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
মাগুরায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম আপডেট: ০২.১০.২০২৬ ২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ‘১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) নোমানী ময়দানে উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম, মাগুরার যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও উদ্বোধনী ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মাগুরা অঞ্চল ঐতিহাসিকভাবেই খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও সুন্দর ধারায় পরিচালিত করতে সরকার সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।’

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। তিনি বলেন, ‘তরুণ ও যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার ও আয়োজনের সভাপতি মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতেই আমাদের এ আয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলী আহমেদ এবং পৌর বিএলসি মাগুরার সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান খান কিজিল।

আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা শেষে অতিথিরা মাঠে গিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। দিনব্যাপী এ আয়োজনে মাগুরা জেলার বিভিন্ন উপজেলার কাবাডি দল অংশ নিচ্ছে।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close