শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
দুই বছরেই উন্নয়ন কাজ শেষ হবে : শরীফুল আলম
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না। আমাকে দুই বছর সময় দিন।’—এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা ও অসহায়-দরিদ্রদের মধ্যে রিকশা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা সাত মাসের মাথায় সরকারকে ফেলে দিতে চায়, টেনে নামাতে চায়, আমার মনে হয় তাদের অন্য রকম পরিকল্পনা আছে। তারা পতিত ফ্যাসিস্টের সঙ্গে মিলে সরকারের উন্নয়নধারাকে ব্যাহত করতে চায়। তাই যারা সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা সুবিধা ভোগ করছেন, তাদের সতর্ক থাকতে হবে। সবাই মিলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের পথচলা মাত্র শুরু হয়েছে। এরই মধ্যে ভৈরব-কুলিয়ারচরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। আজ কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং ভৈরবেও একইভাবে কার্ড বিতরণ করা হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলমসহ অনেকে।

সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চ্যুয়ালি কৃষক কার্ড উদ্বোধনের পর প্রতিমন্ত্রী দুই কৃষকের হাতে প্রতীকী কৃষক কার্ড তুলে দেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০টি দরিদ্র পরিবারের মধ্যে ১০টি বিদ্যুৎচালিত রিকশা বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ও কৃষকদের মধ্যে চাবি হস্তান্তর করেন তিনি।

সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাজরা মাছিমপুর খেলার মাঠে মাছিমপুর ক্রিকেট ক্লাব আয়োজিত নূরুল মিল্লাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিনের বাবার কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন শরীফুল আলম। পরে চিকিৎসাধীন রামদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদকে হাসপাতালে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী   কিশোরগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close