শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
সোয়ানসি যুবদলের নতুন দায়িত্বে হেলাল আহমদ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্যের সোয়ানসি শাখার ৭৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন হেলাল আহমদ চৌধুরী।

২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত কমিটির তালিকায় ৩০ নম্বর ক্রমিকে তার নাম রয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় হেলাল আহমদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের প্রতি আস্থা রেখে তাকে যে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সোয়ানসি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।

উল্লেখ্য, হেলাল আহমদ চৌধুরী সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রবাসে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয় রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় তার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের সোয়ানসি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  যুবদল   যুক্তরাজ্য কমিটি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close