শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় আমেরিকাপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম আপডেট: ০২.১০.২০২৬ ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিরাজুল ইসলাম (৬০) নামে আমেরিকাপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার কোষাকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম উপজেলার কোষাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। প্রায় ৩৫ বছর ধরে সিরাজুল ইসলাম যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিরাজুল ইসলাম ঘুমাতে যান। রাতে তার মধ্যে অস্বাভাবিক কোনো আচরণ বা অসুস্থতার বিষয় স্বজনদের নজরে পড়েনি। শুক্রবার সকালে ঘরের ভেতর তাঁকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। 

পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও গ্রামের বাড়িতে তার যাতায়াত ছিল। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। রাতে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা বা শব্দ তারা শুনতে পাননি।

শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’



কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  আমেরিকাপ্রবাসীর মরদেহ উদ্ধার   পাকুন্দিয়া   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close