শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      
দেশজুড়ে
সৈয়দপুরে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসারে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় হোমিও চিকিৎসার প্রসারে শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) সকালে সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

হোমিওপ্যাথিক ডক্টরস্ এসোসিয়েশন অব সৈয়দপুর এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন ভারতের কলকাতার বিশেষজ্ঞ হোমিও চিকিৎসক ডা. মো. নুরুল হক। 

হোমিওপ্যাথিক ডক্টরস্ এসোসিয়েশন অব সৈয়দপুরের সভাপতি ডা. মো. জাবেদ আলমের সভাপতিত্বে সেমিনারে  বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. কাইয়ুম খান ডলফিন, সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, হাসপাতালের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মো. মাহমুদুল হাসান খাজা।

সেমিনারে হোমিওপ্যাথিক ডক্টরস্ এসোসিয়েশন অব সৈয়দপুরের সহ-সভাপতি ডা. মো. সারফরাজ হোসেনসহ সংগঠনের শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুরে হোমিওপ্যাথিক চিকিৎসা   হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার   সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close