শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      
দেশজুড়ে
রংপুর অঞ্চলে শিল্পকারখানায় সাত শতাংশ সুদে ঋণের ঘোষণা ত্রাণমন্ত্রীর
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে কৃষি পণ্যভিত্তিক শিল্পকারখানা গড়ে তুললে উদ্যোক্তাদের মাত্র সাত শতাংশ সুদে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের প্রাণকেন্দ্রে কৃষি ও স্থানীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে নির্মিতব্য দৃষ্টিনন্দন ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, “ইতোমধ্যে দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান রংপুর অঞ্চলে শিল্পকারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। যারা এগিয়ে আসবেন, তাদের সহজ শর্তে এবং অল্প সময়ের মধ্যে এই ঋণ বরাদ্দ দেওয়া হবে। বিশেষ করে ভুট্টার ওপর ভিত্তি করে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’’

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর’—এটি কেবল একটি স্লোগান নয়, লালমনিরহাটের মানুষের কষ্টার্জিত অর্জনের মূল প্রতিচ্ছবি। চরাঞ্চলসহ জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা ভুট্টা চাষ করে ভাগ্য বদলে দিয়েছেন। স্থানীয় অর্থনীতিতে ভুট্টার এই অভূতপূর্ব অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই শহরের প্রাণকেন্দ্রে ‘ভুট্টা চত্বর’ নির্মাণ করা হচ্ছে। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক সহায়তার পাশাপাশি কৃষকরা যেন পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রংপুর অঞ্চল   শিল্পকারখানা   সাত শতাংশ সুদ   ঋণের ঘোষণা   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close