শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ডোমারে ছেলে দ্বিতীয় বিয়ে করায় অভিমানে বাবার আত্মহত্যা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলায় ছেলে দ্বিতীয় বিয়ে করায় লোকলজ্জার ভয়ে অভিমান করে নুরুজ্জামান (৬০) নামে ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত নুরুজ্জামান এলাকার মৃত বাচ্চা মামুদের ছেলে।

স্থানীয়রা জানান, নুরুজ্জামাণৈল ছেলে ফরিদুল দ্বিতীয় বিয়ে করে। এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তিনি ছেলের এই কাজ মেনে নিতে না পারেননি। সকলের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ভোরে মানুষ বাশঝাড়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডোমারে ছেলে দ্বিতীয় বিয়ে   অভিমানে বাবার আত্মহত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close