শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শ্রীপুরে রান্নার আগুনে পুড়ল পাঁচ বসতঘর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি বসতঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। আগুনে সেঁজতি আক্তার নামে কলেজছাত্রীর বই-খাতা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রীও পুড়ে যায়। 

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১১টার দিকে কালীবাড়ি এলাকার একটি রান্নাঘরে রান্না করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা ও ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। পাশের নদী থেকে পানি এনে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আসার আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে পাপেল, সায়েবালী, সেলিনা, পারভীন ও সুরহাব আলীর পাঁচটি বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। সুরহাব আলীর মেয়ে সেঁজতি আক্তার স্থানীয় গয়েশপুর কলেজের শিক্ষার্থী। আগুনে তার কলেজের বই-খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সেঁজতি আক্তার বলেন, ‘আগুনে আমার বই-খাতা, কাগজপত্রসহ পড়াশোনার প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। এখন নতুন করে বই-খাতা জোগাড় করা নিয়ে চিন্তায় আছি।’

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে। তারা সরকারি ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইসলাম উদ্দিন বলেন, রান্নাঘরে পাতা দিয়ে রান্না করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাঁচটি বসতঘরের মালামাল পুড়ে গেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুরে রান্নার আগুন   পুড়ল বসতঘর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close