শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানে বজ্রপাতের আকস্মিক তাণ্ডবে এক চা শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাগানের পেঁচার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহততের নাম মিরন দাস পাইনকা। তিনি বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দৈনন্দিন কাজের অংশ হিসেবে শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় গরু চরাতে যান তরুণ চা শ্রমিক মিরন। দুপুরে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে এবং মুষলধারে ঝড়-বৃষ্টির সাথে বিকট শব্দে তীব্র বজ্রপাত ঘটে। এতে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় চা শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে বাগানের প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বলেন, ‘বজ্রপাতে একজন মেহনতি চা শ্রমিকের এভাবে চলে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকায় নেমে এসেছে শোক ও স্বজনদের আহাজারি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জে বজ্রপাত   চা শ্রমিকের প্রাণহানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close