মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুর জেলার সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭) নামে যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত উজ্জল সিকদার উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে।
তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের আত্মীয় আরমান শেখ বলেন, ‘উজ্জল সিকদার আর আমি মালয়েশিয়া একই কোম্পানিতে কাজ করতাম। উজ্জল দেড় বছর আগে ছুটি নিয়ে দেশে এসে বিবাহ করে কিছুদিন বাড়ি থাকার পর আবার মালয়েশিয়া চলে যায়। শুক্রবার মালয়েশিয়া সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা যায় উজ্জল।’
নিহতের মরদেহ দেশে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
কেকে/এমএ