শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
অর্থনীতি
রপ্তানি আয়ে ইতিবাচক ধারা, সেপ্টেম্বরে আয় ৩.৯৩ বিলিয়ন ডলার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের রপ্তানি বাণিজ্যে আবারও প্রবৃদ্ধির চিত্র দেখা গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৩ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই মাসের তুলনায় এ আয় ৮ দশমিক ৫৪ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তবে আগের মাসের সঙ্গে তুলনা করলে সেপ্টেম্বরে রপ্তানি আয়ে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আয় কমেছে ১১ দশমিক ১১ শতাংশ।

ইপিবির হিসাব বলছে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির সক্ষমতা ধরে রাখার পাশাপাশি তৈরি পোশাক খাতেও ইতিবাচক গতি রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি থেকে ১০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেশি।

সেপ্টেম্বর মাসের হিসাবেও পোশাক খাতের প্রবৃদ্ধি অব্যাহত ছিল। এ মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ০৮ বিলিয়ন ডলার। এক বছর আগের সেপ্টেম্বরের তুলনায় এ আয় বেড়েছে প্রায় সাড়ে ৮ শতাংশ।

অন্যদিকে, অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশের মোট পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৯ বিলিয়ন ডলারে। আগের বছরের একই সময়ের  তুলনায় এ আয় ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, পোশাক রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধি সামগ্রিক রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাসভিত্তিক হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আয় কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের চাহিদা ও রপ্তানি প্রবণতার ওপর নজর রাখার বিষয়টিও সামনে এসেছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রপ্তানি আয়   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close