শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক আহ্বায়ক কমিটি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মন্দিরের মহামায়া হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনন্দ দাশ ২০২৪ থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত মন্দিরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্রীয় মন্দিরের স্থাবর সম্পদ ও অন্যান্য সম্পদের বিবরণও উপস্থাপন করা হয়।

পরে নবনির্বাচিত কমিটির সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক রিটল বিশ্বাস ও অর্থ সম্পাদক দয়াল চৌধুরীর কাছে মন্দিরের বিভিন্ন ফাইল, ব্যাংক-সংক্রান্ত নথি ও হিসাবের রেজিস্টার হস্তান্তর করেন আনন্দ দাশ।

এ সময় মন্দিরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অর্পণ কুমার দাশ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নির্ধারিত আসনে বসিয়ে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে মন্দিরের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রকাশ করায় উপস্থিত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে মন্দিরের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিলীপ চক্রবর্তী ও অরুণ কান্তি দাশ, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিষ্ণুপদ দাশসহ আহ্বায়ক কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বিপ্লব দাশ রাজেশ্বর। সাধারণ সম্পাদক পদে রিটল বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে দয়াল চৌধুরী নির্বাচিত হন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নতুন কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close