শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলা, হতাহত ১৫৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন যুদ্ধক্ষেত্রে হুথিদের অবস্থান ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে ৪৭৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির ১ হাজার ৫৪০ সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।

শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি এসব তথ্য জানান। তিনি বলেন, হুথিদের অবস্থান, চলাচল, রসদ ও সামরিক শক্তিবৃদ্ধি ঠেকাতে বিমান হামলা, ড্রোন, গোলন্দাজ বাহিনী, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।

আল-নাজিলির দাবি, দক্ষিণ হারাধ ও উপকূলীয় এলাকা থেকে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহিজ, সানা ও সাদা পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তায়েজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সামরিক মুখপাত্র বলেন, হুথিদের যেসব অবস্থানকে সম্ভাব্য হুমকির উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো ছাড়াও তাদের সমাবেশস্থল, শক্তিবৃদ্ধির কেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অন্যান্য সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, এসব অভিযানে ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহত ১ হাজার ৫৪০ হুথি সদস্যের বড় একটি অংশ তায়েজের বিভিন্ন ফ্রন্টে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ইয়েমেনের সেনাবাহিনীর ভাষ্য, সাম্প্রতিক অভিযানের ফলে তায়েজে হুথিদের অগ্রসর হওয়ার সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে এবং স্থলভাগে তারা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।

এর আগে শুক্রবার সেনাবাহিনী জানায়, তায়েজে হুথিদের চলাচল ও শক্তিবৃদ্ধির ওপর নজর রেখে যুদ্ধবিমান দিয়ে ২০টি হামলা চালানো হয়েছে। একই সময়ে সানা ও সাদায় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি স্থাপনাতেও হামলার কথা জানিয়েছে সরকারি বাহিনী।

এর আগে বুধবার ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছিল, তিনটি ফ্রন্টে হুথিদের যোদ্ধা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ৪৬৮টি অভিযান চালানো হয়েছে। ওই অভিযানেও শত শত হুথি সদস্য হতাহত হওয়ার দাবি করা হয়েছিল।


সূত্র: আল জাজিরা 

কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  ইয়েমেনে হামলা   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close