বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      
দেশজুড়ে
ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম
জাকারিয়া খান। ছবি: প্রতিনিধি

জাকারিয়া খান। ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা পৌর এলাকায় চায়ের দোকানের তুচ্ছ বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের যুবক মারা গেছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের ব্যবসায়ী ও রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই বলে জানা গেছে।

পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাতে জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় চায়ের দোকানে উপস্থিত এক ব্যক্তির সঙ্গে দোকানদারের বাগবিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে একাধিক আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীকে চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   ঝগড়া   ছুরিকাঘাত   যুবক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close