শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
রাজশাহীতে মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৫
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা, বেলপুকুর থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি। অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর, মো. গাজিউর রহমান।

তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মেহেদী হাসান (২০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করে ডিবি। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি মাদক মামলা রয়েছে।

একই দিন পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নাহিদা সুমি (২৩) ও ফেরদৌসি বিবি (৫৪) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ফেরদৌসির বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

পবা থানার পৃথক অভিযানে পিল্লাপাড়া এলাকা থেকে নুর আলমকে (৩৫) সাত পিস ইয়াবাসহ ২ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তেবাড়িয়া উত্তরপাড়া থেকে মাজেদুর রহমান ওরফে মামুনকে (২৮) ৪০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বেলপুকুর থানা পুলিশ রনি আহম্মেদকে (২৭) ১৭টি ট্যাপেন্টাডলসহ এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি আক্তার হোসেনকে (২৮) ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবির পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন। 

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close