শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      
দেশজুড়ে
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিতে আশেপাশের স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ডেগির চালা এলাকার ফকির মার্কেটসংলগ্ন মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে দুইটা ৪৫ মিনিটে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং বিকাল তিনটার দিকে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়া রোধ ও তা নিয়ন্ত্রণে আনতে কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। এ ছাড়া ভবনের ভেতর কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মেট্রিক্স   গার্মেন্টস   ভবন   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close