শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলার আমরাইলছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমরাইলছড়া চা বাগানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়। চা বাগানের বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন। তারা দ্রুত হনুমানটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসা শুরুর পূর্বেই মারাত্মকভাবে আহত হনুমানটি মারা যায়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘আহত হনুমানটিকে উদ্ধার করেন পরবর্তী মৃত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিদ্যুৎস্পৃষ্ট   হনুমান   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close